ব্যাংকে কোটিপতির সংখ্যা আবারও বৃদ্ধি

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা নতুন রেকর্ড করেছে।

মার্চ ২০২৫: ১,২১,৩৬২টি
জুন ২০২৫: ১,২৭,৩৩৬টি

মাত্র ৩ মাসে নতুন ৫,৯৭৪টি কোটিপতি হিসাব যুক্ত হয়েছে।

সাথে ব্যাংক হিসাবের মোট সংখ্যা বেড়ে ১৬ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৮২১ থেকে ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১-এ।
মোট আমানতও বেড়েছে: ১৯,২৩,৫০৪ কোটি → ১৯,৯৬,৫৮৩ কোটি টাকা, অর্থাৎ ৩ মাসে প্রায় ৭৩ হাজার ৭৫ কোটি টাকা বৃদ্ধি।

বিশেষভাবে, কোটি টাকার হিসাবগুলোর জমা উল্লেখযোগ্যভাবে বেড়েছে:
মার্চ: ৭,৮৩,৬৫৩ কোটি
জুন: ৮,৮০,৭৭২ কোটি

তিন মাসে বৃদ্ধি: ৯৭,১১৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোটি টাকার হিসাব মানেই ব্যক্তি কোটিপতি নয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও এতে অন্তর্ভুক্ত হতে পারে। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব রাখতে পারেন।

ঐতিহাসিক পরিসংখ্যান

১৯৭২: ৫টি
১৯৮০: ৯৮টি
১৯৯০: ৯৪৩টি
২০০৮: ১৯,১৬৩টি
২০২০: ৯৩,৮৯০টি

২০২৫ (জুন): ১,২৭,৩৩৬টি

অর্থনীতিবিদদের মতে, কোটিপতি হিসাব বাড়া দেশের অর্থনীতির জন্য ইতিবাচক, কারণ এটি ব্যবসা-বাণিজ্যে টাকার প্রবাহ এবং আমানত রাখার সক্ষমতা নির্দেশ করে। তবে তারা সতর্ক করেছেন, শুধু ধনী বা বড় প্রতিষ্ঠানের হিসাব নয়, সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিও সমান গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন