রাজনীতির ঊর্ধ্বে এসে  সামাজিক বন্ধনকে মজবুত করতে হবে। ডাক্তার শাহাদাত হোসেন

মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর আকবরশাহয় আয়োজন করা হয়েছে বিজয় দিবস উৎসব ২০২৫ ইং

বিজয় দিবসে সামাজিক বন্ধনকে মজবুত করতে রেলওয়ে হাউজিং সোসাইটি,আকবরশাহ মালিক কল্যাণ সমিতি, তুতুল হাউসিং সোসাইটিতে অবস্থানকারী সকলই যৌথভাবে বিজয় দিবস উৎসবের আয়োজন করে।

আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে আয়োজনের মূল আকর্ষণ ছিল এক লক্ষ টাকার প্রাইজবন্ড। তাছাড়া সমাজের সকল বয়সের মানুষের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

রাতেই পুরস্কার বিতরণ ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শহীদুল্লাহ বাহার ও প্রিয়ন্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন দীপ্তি।আব্দুস সাত্তার সেলিম সাবেক কাউন্সিলর ও রেলওয়ে কু-অপারেটিভ হাউসিং সোসাইটির সভাপতি।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর আলম, রেলওয়ে হাউজিং সোসাইটির সমাজ কল্যাণ সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক। উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন রতন, রেলওয়ে কুঅপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব। অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন আবু তৈয়ব পাটোয়ারী রেলওয়ে হাউসিং সোসাইটি সমাজকল্যাণ সভাপতি।।

প্রধান অতিথি ডাক্তার শাহাদাত হোসেন একটি সুন্দর ও সুশৃংখল প্রোগ্রাম আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নারী পুরুষ ও সব বয়সের মানুষের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজ সেবকদের উপস্থিতিতে সুন্দর আয়োজন হয়েছে। আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বলে এসেছি, আমি আপনাদের সেবক হিসেবে থাকবো, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি চট্টগ্রামের উন্নয়নের কাজ করে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতায় ও ভালোবাসার প্রয়োজন। মহান বিজয় দিবসে আপনাদের বলতে চাই দেশকে ভালবাসুন দেশের মানুষকে ভালবাসুন। একটি আধুনিক ও গ্রীন চট্টগ্রাম উন্নয়নে আমাকে সহযোগিতা করুন।

বিশেষ অতিথি মশারফ হোসেন দিপ্তি বলেন, মহান বিজয় দিবসের এই উৎসবমুখর আয়োজনের মাধ্যমে আমরা আমাদের পুরানো ঐতিহ্য ফিরে পেতে চাই। জাতি-ধর্ম,দল-মত নির্বিশেষে আমরা সকলেই এই এলাকার অধিবাসী। সামাজিক ঐক্যের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের দুর্নীতি, মাদকাসক্তি ও বিশৃঙ্খলা তার দূর করা সম্ভব। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অতিথি হিসেবে আনোয়ার হোসেন রতন বলেন, আমরা একটা সামাজিক বন্ধন তৈরি করার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই বিজয়কে আমদের ধরে রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতি আবু তৈয়ব পাটোয়ারী বলেন, আমাদের এই তিন সোসাইটির পারিবারিক বন্ধনকে মজবুত করার জন্যই,আমাদের আজকের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা এই ধরনের আয়োজন করব আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের  সম্মাননা প্রদান করা হয়। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাতে এক মনোরম্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *