ঐতিহাসিক বিপণী বিতানে উইন্টার ফেস্টিভ্যাল মেগা র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বিপণি বিতানে উইন্টার ফেস্টিভ্যালের মেগা র‌্যাফেল ড্র অনুষ্ঠিত
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণি বিতান (নিউ মার্কেট)-এ মাসব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল–২০২৫ এর সমাপনী, মেগা র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বিপণি বিতান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ব্যবসায়ী, ক্রেতা ও অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক সভাপতি মো. সাগির, উইন্টার ফেস্টিভ্যাল আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জানে আলম ও রেজাউল করিম ছিন্টু, স্পনসর প্রতিষ্ঠান ডায়মন্ড পার্কের স্বত্বাধিকারী প্রান্ত বনিক, এমএমসি লাক্সারি পারফিউম-এর প্রতিনিধি মনসুর আরমান, সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপণি বিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির প্রধান কমিশনার মো. জাহিদুল হাসান।
অনুষ্ঠানে আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান ট্রাস্টের উদ্যোগে এবং বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সহযোগিতায় বিপণি বিতানের ব্যবসায়ী কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
মেগা র‌্যাফেল ড্র অনুষ্ঠানে ২৫টি ক্যাটাগরিতে মোট ১১৫টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল ডায়মন্ডের তানমানিয়া, অপো ও অনরের অ্যান্ড্রয়েড মোবাইল সেট, হায়ার ৩২ ইঞ্চি এলইডি টিভি, ওয়াশিং মেশিন, কমপ্লিট স্যুট, ডায়মন্ড নোজ পিন, ইলেকট্রিক ওভেন, এমএমসি পারফিউম, ব্লেজার, ব্লেন্ডার, কিচেন চপার, রাইস কুকার, প্রেসার কুকার, টোস্টার, আয়রন, ইলেকট্রিক কেটলি, অনর গিফট হ্যাম্পারসহ আরও নানা উপহার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন সিনথিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক শারুদ মোহাম্মদ নিজাম বলেন, “বিপণি বিতান তথা নিউ মার্কেট চট্টগ্রামের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মার্কেট। এবারের উইন্টার ফেস্টিভ্যাল ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় ইভেন্ট আয়োজন করা হবে।”
তিনি আরও জানান, এই উইন্টার ফেস্টিভ্যালের মাধ্যমে চলতি বছরের শেষ প্রান্তে অনুষ্ঠিতব্য ‘গ্লোরি অব সিক্সটি ইয়ার্স বিপণি বিতান’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হলো।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *