চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি’র দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিবেদক ;

পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ১০ই রমজান ২৮ ফেব্রুয়ারী শনিবার,নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এস আর হোটেলে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক নুরুল কবির এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতি’র সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন এডভোকেট সফিকুর রহমান, বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ আ.ন.ম আব্দুস শাকুর।

প্রধান বক্তার সফিকুর রহমান বলেন,আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন,আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করতে হবে।
ব্যবসায়ীরা যেন পবিত্র রমজানে সকল পন্যে কম লাভ করে। এ মাস মোসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পাপ মোচনের মাস। সুতরাং আল্লাহর নির্দেশে নিজের ওপর কঠোর সংযম আরোপ করে আধ্যাত্মিক পবিত্রতা ও খোদাভীতি অর্জনের প্রক্রিয়াই হচ্ছে এ মাসের তাৎপর্য।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে, আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি সহ সমিতি’র সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *