এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা–৩ এর গভর্নর নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী
এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা–৩ এর নতুন গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত জেলা নির্বাচনে তিনি ডেলিকেট দের ভোটে নির্বাচিত হয়ে এই দায়িত্ব লাভ করেন।
জেলায় সেবা কার্যক্রমকে আরও গতিশীল করা, ক্লাবগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তরুণ এপেক্সিয়ানদের নেতৃত্ব বিকাশ—এগুলোকে প্রধান লক্ষ্য হিসেবে সামনে এনেছেন নতুন গভর্নর। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মান নয়—এটি সেবা, সৌহার্দ্য এবং সুনাগরিকত্বের মূল্যবোধকে আরও শক্তভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।”
দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয়ভাবে কাজ করা ইঞ্জিনিয়ার ফয়সাল আশা প্রকাশ করেন যে, সকল ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় জেলা–৩ আগামী বছরে নতুন সাফল্যের মাইলফলক অর্জন করবে।
সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নতুন গভর্নরকে অভিনন্দন জানিয়ে তাঁর সফল মেয়াদ কামনা করেছেন।

