চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা শাহজাহান চৌধুরী আজ জোহরের পর স্বশরীরে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হয়ে চট্টগ্রামের দুই উপদেষ্টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেইন- এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।
সাক্ষাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করেন মজলুম জননেতা শাহজাহান চৌধুরী। পাশাপাশি আজকের সাধারণ জনগণের ব্লকেড কর্মসূচির বিষয়েও অবহিত করেন।
দুই উপদেষ্টা আশ্বস্ত করেন যে, অতি দ্রুতই তাঁরা বিষয়টি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

