চট্টগ্রাম বিপণি বিতান উইন্টার ফেস্টিভ্যাল ২০২৫ইং উদ্বোধন

Oplus_131072

চট্টগ্রাম বিপণি বিতানে উইন্টার ফেস্টিভ্যাল ২০২৫ইং উদ্বোধন।

বিজয়ের মাসে পুরো মাস জুড়ে বিপণি বেতনে সব ধরনের পণ্যের সর্বোচ্চ মূল্য ছাড় ও জুয়েলারি পণ্য মজুরি ফ্রি তাছাড়া রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

মঙ্গলবার দুপুরে বিপণি বিতান গার্ডেন চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম।

চট্টগ্রাম বিপণি বিতান যা নিউমার্কেট হিসেবে পরিচিত। বিপনি বিতান মার্চেন্সস ওয়েলফেয়ার কমিটির ব্যবস্থাপনা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায়, গৌরব ও ঐতিহ্যবাহী এই মার্কেটের উইন্টার ফেস্টিভ্যাল ২০২৫ইং উদ্বোধন কালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, চট্টগ্রাম তথা সারা বাংলাদেশেও নন এসি এত সুন্দর একটি মার্কেট কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিগত সময়ে এ মার্কেটে তেমন কোন উন্নয়ন করা হয়নি। নিউ মার্কেট বা বিপণি বিধানকে একটি আধুনিক মার্কিন হিসেবে গড়ে তোলার জন্য ওয়েলফেয়ার কমিটি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যতভাবে কাজ করবে।
এ সময় আরও বক্তব্য রাখেন বিপণি বিতান মার্চেন্সস ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শারুদ,উইন্টার ফেস্টিভ্যাল কমিটির আহ্বায়ক শামসু উদ্দীন আহমেদ। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
শীত উৎসবে গার্ডেন সংলগ্ন পিঠাপুলির স্টোল দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন পণ্যের মূল্য ছাড়া ও জুয়েলারি পণ্যের মজুরি ছাড় সহ প্রতিদিন ও প্রতি সপ্তাহে থাকছে একশো একটিরও বেশি পুরস্কার।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম নিউমার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *