চট্টগ্রাম–৯ আসনে ডা. একেএম ফজলুল হকের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু
নগরবাসীর কল্যাণে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করুন — মুহাম্মদ নজরুল ইসলাম
চট্টগ্রাম ২২ জানুয়ারি ২৬
চট্টগ্রাম–৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদে আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে এ প্রচারণার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক নগরীতে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। ডা. একেএম ফজলুল হক একজন সৎ, দক্ষ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাই নগরবাসীর কল্যাণে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাজনীতি করে। চট্টগ্রাম–৯ আসনের মানুষ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ এ পরিবর্তনের প্রতীক হবেন ডা. ফজলুল হক।
কোতোয়ালি থানার আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত এ প্রচারণা সভায়
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা, একেএম ফজলুল হক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম–৯ আসনের পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান।
নেজাম ইসলাম পাটি চট্টগ্রাম মহানগরীর নেতা এডভোকেট নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহবায়ক বিজয় কৃষ্ণ দাশ কোতোয়ালি থানা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি মুহাম্মদ আবরার সাঈদ, কোতোয়ালি থানা শ্রমিক কল্যাণের সভাপতি হামিদুল ইসলাম, কোতোয়ালি থানা নেজামে ইসলাম পাটির সভাপতি মুহাম্মদ ইসমাঈল, এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চট্টগ্রাম–৯ আসনে সুশাসন, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ডা. একেএম ফজলুল হকের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।

