নবীনগর এসোসিয়েশনের অফিস উদ্বোধন ও আলোচনা সভা

চট্টগ্রামে নবীনগর এসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধন

বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম

চট্টগ্রাম জেলায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসিন্দাদের সংগঠন নবীনগর এসোসিয়েশন-এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
নগরীর কাজীর দেউড়ী সিডিএ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এই অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি রুপালি গ্রুপের চেয়ারম্যান এবং হাক্কানী দরবার শরীফের তত্ত্বাবধায়ক শাহ সুফি এহসানুল গনি পল্লব। তিনি ফিতা কাটা ও কেক কেটে উদ্বোধন কার্য সম্পন্ন করেন।
উদ্বোধনের পর কাজীর দেউড়ী কিচেন রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নোমান মুন্সি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম রানা।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন অফিস স্থাপনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন,
এ সময় সংগঠনের উপদেষ্টা শাহ সুফি এহসানুল গনি পল্লব নবীনগর এসোসিয়েশনের স্থায়ী অফিস স্থাপনের জন্য ১০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।
সভায় সভাপতি নোমান মুন্সি সংগঠনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং সংগঠনের আজীবন সদস্য ফি ১০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন।
এছাড়াও সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য ও উপদেষ্টারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *