জনতার দল” নিবন্ধন প্রাপ্তিতে চট্টগ্রাম জেলায় কেক কেটে আনন্দ উদযাপন।
শনিবার ৬ ডিসেম্বর নগরীর আগ্রাবাদ জেলা প্রধান কার্যালয় চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে বাংলাদেশ জনতার দল নিবন্ধন পাওয়ায় কেক কেটে আনন্দ উৎসব করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট মুহাম্মদ আবছারুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম।
জেলা সভাপতি আবছারুল হক জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল (অবঃ)মহোদয়ের দীর্ঘায়ু কামনা করেন।এ সময় জেলা সভাপতি জনগণের জীবনমান উন্নয় ও সহজীকরণে চট্টগ্রামবাসীর স্বার্থে জনতার দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান। আগামীর নির্বাচনে জনতার দল কলম মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবেন। দলের নেতৃবৃন্দ জনগনের সমর্থন প্রত্যাশা করেন এবং নির্বাচনে একাধিক আসন পাওয়ার আশা প্রকাশ করেন।
উপস্থিত সভায় চট্টগ্রাম থানা কমিটির নেতৃবৃন্দ জনগণের ক্যাল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, মোঃ নোমান, মনিরুজ্জামান, আরিফুজ্জামান প্রিন্স, গোলাম মোস্তফা, বেলায়েত হোসেন, বাকের, সেলিম, আজিম, ফজলু, ইউসুফ, আনোয়ার, রাকিব, শাহিন গাজী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর আঞ্চলিক সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী সহ চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

