সেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

আজ ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর হতে আগত সেবাপ্রত্যাশী নাগরিকদের আবেদন, অভাব ও অভিযোগের বিষয়ে গণশুনানি গ্রহণ করেন । উক্ত গণশুনানিতে জেলা প্রশাসক, চট্টগ্রাম আগত ৩৫ জন সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা শুনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন। এসময় গুরুতর অসুস্থ ০৩ জন ব্যক্তিকে আর্থিক সাহায্য প্রদান এবং কিছু আবেদন/অভিযোগ নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান ও সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ফলাফল সেবাপ্রত্যাশীকে অবহিতকরণ করা হয়।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *