স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির একযুগ

বর্ণাঢ্য আয়োজনে স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি’র ১ যুগপূর্তি উদযাপন সম্পূর্ণ।

স্পৃহা প্রেমী সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা, ভাই-বোন, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী সহ তাদের পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম এর পাহাড়তলী থানার অন্তর্গত কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে স্পৃহা’র রক্তদাতাদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও কল্যাণের বন্ধন আরও সুদৃঢ় করতে ০৭ জানুয়ারী স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন অনুষ্ঠান ও মিলনমেলা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ শেখ নাছির উদ্দীন আরজু এবং প্রতিষ্ঠাতা মোঃ জমির আলম এর সঞ্চালনায় সকলের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে। ১ যুগপূর্তি উদযাপন পরিষদের আহবায়ক মোঃ রাশেদ হোসেন ও সদস্য সচিব মোঃ শাহলম জানান, সংগঠনের নিয়মিত সদস্য এবং রক্তদাতাদের পেশাগত চাপ ও ব্যস্ততার মধ্যেও এমন আয়োজন পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে এবং ভবিষ্যতে সংগঠনের সদস্যদের সুরক্ষা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা জোগায়। দিনশেষে আনন্দ, হাসি ও সৌহার্দ্যের স্মৃতি নিয়ে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন-এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *