ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফারুকীর সঙ্গে দেখা করে। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

প্রতিনিধি দলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি হেফাজতে ইসলামের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, জিয়া পরিবারের সঙ্গে আলেম-ওলামাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রেই মানবিক সহায়তা নিয়ে মাওলানা ফারুকীর পাশে দাঁড়ানো হয়েছে।

২০২১ সালের আন্দোলনের সময় একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন ফারুকী। দীর্ঘ রিমান্ড ও কারাজীবনের ধকলের পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে চীনের গুয়াংজুতে অস্ত্রোপচারের জন্য নেওয়া হবে তাকে।

শেয়ার করুন