রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তিতে ‘সম্মত’ ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে শান্তিচুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইউক্রেন।

আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এই দাবি করেন।

তিনি জানান, চুক্তির মূল শর্তগুলোতে কিয়েভ রাজি হয়েছে, এখন কেবল কিছু ‘ক্ষুদ্র বিষয়’ বাকি।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব রুস্তেম উমেরভ এক্স-এ জানিয়েছেন, জেনেভায় আলোচিত শর্তগুলোতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

চূড়ান্ত পদক্ষেপের জন্য এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের অপেক্ষা করা হচ্ছে।

যদিও জেলেনস্কি সতর্ক করে বলেছেন, এখনো কিছু কাজ বাকি আছে।

তবে মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ড্যান ড্রিসকলের মুখপাত্র জানিয়েছেন, আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *