দান হোক মানবতার, যাকাত হোক দৃষ্টিহীনদের আলোর উৎস।

Oplus_131072

 

চট্টগ্রাম চক্ষু হাসাপাতাল রোগীকল্যাণ সমিতির এর উদ্যোগে দান/যাকাত সংগ্রহ, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রোজ শুক্রবার।চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগী কল্যাণ সমিতি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ইমরান হলে অনুষ্ঠিত হয়।

প্রিয়াংকা মুহুরী,সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ,সভাপতি (ভারপ্রাপ্ত) এতে
প্রধান অতিথি জনাব মো. ফরিদুল আলম উপপরিচালক, চট্রগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়
বিশেষ অতিথি
আলহাজ্ব মোহাম্মদ মাহফুজুর রহমান,সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), সিএমপি, চট্টগ্রাম
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে তারপরেও আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি মানবতার সেবা করার জন্য। আপনাদেরকে রোগীদের অধিকার আদায়ের আরো বেশি সচেষ্ট হতে হবে। সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের যাকাত অন্ধদের দৃষ্টি দানে দানের সহযোগিতা করবেন।
বিশেষ অতিথি,মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর রবিউল হোসেন বিশ্বমানের একটি হাসপাতাল চট্টগ্রাম কে উপহার দিয়েছেন, আমাদেরকে সেই গৌরব ধরে রাখতে হবে তিনি তার সুস্থতা কামনা করেন।
সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন, এতে হাসপাতালের আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

দান হোক মানবতার, যাকাত হোক দৃষ্টিহীনের আলোর উৎস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীদের চিকিৎসা সহায়তার জন্য হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসাপাতাল রোগীকল্যাণ সমিতির এর উদ্যোগে দান/যাকাত সংগ্রহ, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *