সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট

oplus_2

রাজনীতিতে গঠনমূলক সমালোচনার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ প্রায় ১৭ বছর স্বৈরাচার শাসনামলে বাক স্বাধীনতা না থাকায়,মানুষ যেন তার কথা বলার শ্রী হারিয়ে ফেলেছে। মনে রাখবেন ,দাম্ভিকতা,অহংকার আমিত্তবোধ আমাদের পতনের মূল কারণ।
সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে, একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে হেও প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন, যার সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে!
এতে জাতীয় জীবনে সামাজিক কাঠামো ভেঙে পড়ছে, একই সমাজে বসবাসকারী একজন অন্য আরেকজনের প্রতি বিরোধ দৃষ্টিতে তাকাচ্ছেন।জুলাই পরবর্তী সময়ে আমরা এই ধরনের একটি পরিবেশ রাজনৈতিক কর্মীদের কাছ থেকে আশা করি না।

একটু ভেবে দেখেন তো, আপনার দুর্ব্যবহারের কারণে সরাসরি কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার অভদ্রতা, আপনার নিষ্ঠুরতা,আপনার অনৈতিক, অসামাজিক কার্যক্রমের ফলে সরাসরি আপনার দ্বারা কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি নেহায়েত এই সংখ্যাটি খুবই কম হবে।

কিন্তু আপনার করা একটি সামাজিক পোস্ট, একই সময়ে শত শত মানুষ পর্যবেক্ষণ করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার মাধ্যমে আপনি আপনার রুচি, চরিত্র, নম্রতা, ভদ্রতার দৃষ্টান্ত তুলে ধরছেন।
মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র আপনার মনের ভাব প্রকাশ করার জন্য নয়। আপনি নিজে আপনার পরিচয় ও তুলে ধরছেন এই যোগাযোগ মাধ্যমে।

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আসুন দেশ ঘড়ি একসাথে।

# বশির আহাম্মদ রুবেল #

শেয়ার করুন
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *